মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8 

ভৌতবিজ্ঞান (পূর্ণমান ৫০)

দশম শ্রেণী

৫.৫ 50 g ক্যালশিয়াম কার্বনেটের পূর্ণ বিয়ােজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে নির্ণয় করাে (Ca = 40, C = 12, O = 16)। 

উত্তর:

CaCO3 → CaO + CO2

= 40+12+16×3 → 12+16×2

= 100 → 44

100 g CaCO3 এর বিয়োজনে 44 g CO2 পাওয়া যায়

1 g CaCO3 এর বিয়োজনে 44100 g CO2 পাওয়া যায়

50 g CaCO3 এর বিয়োজনে 4422×501002 g CO2 পাওয়া যায়

∴ 22 g CO2 পাওয়া যাবে।

৬. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৬.১ 760 mm Hg চাপে ও 273 K উষ্ণতায় কোনাে একটি গ্যাসের 1.6 g -এর আয়তন 1.12 L । গ্যাসটির মােলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করাে। 

উত্তর: 760 mm Hg চাপে ও 273 K উষ্ণতাকে STP বলা হয়ে থাকে।

প্রশ্নানুসারে STP তে,

1.12 L আয়তনের গ্যাসের ভর = 1.6 gm 

1 L আয়তনের গ্যাসের ভর = 1.61.12 gm 

22.4 L আয়তনের গ্যাসের ভর = 1.61.12 × 22.4 gm = 32 gm

∴ গ্যাসটির মােলার ভর = 32 gm ও হাইড্রোজেন সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব = 322 = 16

৬.২ একটি তড়িৎকোশের তড়িচ্চালক বল 10 V ও অভ্যন্তরীণ রােধ 2 ওহম। তড়িৎকোশটিকে ৪ ওহম রােধকের সঙ্গে যুক্ত করা হল। রােধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করাে। 

উত্তর: তড়িৎকোষটির তড়িচ্চালক বল (E) = 10 V;

অভ্যন্তরীণ রোধ r = 2 ওহম;

বাহ্যিক রোধ (R) = 8 ওহম;

∴ বর্তনীর মূল তড়িৎ প্রবাহমাত্রা, I=ER+r

I=108+2 = 1010 = 1 অ্যাম্পিয়ার

এখন, 60 সেকেন্ডে রোধকটিতে উৎপন্ন তাপের পরিমাণ H = I2Rt

= (1)2×8×60 = 480 জুল

৬.৩ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রােধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রােধের অনুপাত কত হবে তা নির্ণয় করাে। 

উত্তর: ধরি, প্রথম এবং দ্বিতীয় তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রােধাঙ্ক যথাক্রমে l1, r1 ও p1 এবং l2, r2 ও p2

প্রশ্নানুসারে, l1l2 = 21 ;

r1r2 = 12 এবং 

p1p2 = 34

∴ প্রথম ও দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে πr12 এবং πr22

∴ প্রথম তারের রােধ, R1 = p1l1πr12

দ্বিতীয় তারের রােধ, R2 = p2l2πr22

∴ তার দুটির রােধের অনুপাত R1R2 = p1l1πr12p2l2πr22

R1R2=p1p2×l1l2×(r2r1)2

=34=21=(21)2

=34=21=41

=61

∴ R1R2=61

∴ তার দুটির রােধের অনুপাত = 6:1

৬.৪ চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কীভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনাে বস্তুর অবশীর্ষ, খর্বকায়, সদবিম্ব গঠিত হয় তা দেখাও।

উত্তর:

Class 10 Physical Science Model Activity Task Part 8 Scr

উত্তল লেন্স দ্বারা অৰশীর্ষ, খর্বকায় সদবিম্ব গঠন: উত্তল লেন্স দ্বারা কোনাে বস্তুর অবশীর্ষ, খর্বকায় (বস্তুর চেয়ে ছােটো) সদবিম্ব পেতে গেলে বস্তুকে ফোকাস দূরত্বের দ্বিগুণ বা 2f  অপেক্ষা বেশি দূরত্বে রাখতে হবে। উপরের চিত্রে L1OL2 হল ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি পাতলা উত্তল লেন্স। লেন্সের প্রধান অক্ষের ওপর লম্বভাবে 2f অপেক্ষা বেশি দূরত্বে অবস্থিত O1O2 একটি বিস্তৃত বস্তু। এখানে OF1 = 2f । O2 থেকে আগত প্রধান অক্ষের সমান্তরাল O2A রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর মুখ্য ফোকাস (দ্বিতীয়) F2 দিয়ে যায়। অপর একটি রশ্মি O2O, লেন্সের আলোেককেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে কোনাে চ্যুতি ছাড়াই সােজা চলে যায়। প্রতিসৃত রশ্মি দুটি পরস্পরকে I2 বিন্দুতে ছেদ করে। Iথেকে প্রধান অক্ষের ওপর I1I2 লম্ব টানা হল। I1I2 হল O1O2 বস্তুর সদবিম্ব। এখানে F2 এমন একটি বিন্দু যেখানে OF2 = 2f। দ্যাখাে সদবিম্ব, F2 ও F2 এর মধ্যে গঠিত হয়েছে। এখানে প্রতিবিম্বের সাইজ, বস্তুর তুলনায় ছােটো তাই প্রতিবিম্ব খর্বকায় এবং প্রতিবিম্বটি বস্তু সাপেক্ষে উলটো তাই প্রতিবিম্বটি অবশীর্ষ। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয়।

Bengali Suggestion Class 10 2022 part -1

https://www.youtube.com/channel/UC1ChzIFbGEaz0_cTSt8UWgw

Read more articles-Madhyamik History Suggestion-বিশ শতকের ভারত

Read more articles - জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী

Bengali Suggestion Class 10 2022 Part

Model Activity Task English class 10 Part 8

Model activity task Bengali class 10 part 8